ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৪, ২ ফেব্রুয়ারি ২০২৩
দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২
ফাইল ছবি

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পিছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন ট্রাকের হেলপার এবং অপরজন ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামের জিন্না মিয়ার ছেলে ভ্যানচালক মিলন মিয়া।

ত্রিশাল থানার ওসি মাইনুদ্দিন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে ঢাকাগামী ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে থাকা ভ্যানের ওপরে ধাক্কা খাওয়া ট্রাকটি উঠে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান চলন্ত ট্রাকের হেলপার ও ভ্যানচালক মিলন মিয়া। এ সময় আরো তিনজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Advertisement

তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক দুটিও জব্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!