এছাড়া আসামিদের মাদক আইনের অন্য দুটি ধারায় দুই বছর ও এক বছর করে কারাদণ্ড এবং ২ হাজার ও ১ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মোহাম্মদ ইকবাল হোসেন (৩৫) ও একই উপজেলার বাসিন্দা মো. মোশারফ হোসেন সোহেল (৩০)। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত (পলাতক) ছিলেন। দোষী সাব্যস্ত না হওয়ায় রায় ঘোষণার সময় বেলাল হোসেন নামে একজন অটো রিকশাচালককে বেকসুর খালাস দেওয়া হয়।
.png)
আসামিরা যখন গ্রেফতার হবেন অথবা আদালতে আত্মসমর্পণ করবেন তখন থেকে রায় কার্যকর করা হবে। আসামিরা জামিনে ছাড়া পাওয়ার পর থেকে পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০১১ সালের ৩০ মে রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর রেলক্রসিং এলাকার একটি অটোরিকশা তল্লাশি করে ২১ বোতল ফেনসিডিল, ৭ বোতল বিয়ার ও এক কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করে ফেনী থানা পুলিশ। এ ঘটনায় ফেনী সদর মডেল থানার এএসআই মোহাম্মদ আবু হানিফ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেন। একই বছর ২৩ আগস্ট তদন্ত শেষে আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এ রায় ঘোষণা করা হয়।
ফেনী জেলা জজ আদালতের সহকারী সরকারী কৌসুলি (এপিপি) দ্বিজেন্দ্র কুমার কংশ বনিক রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করেন।