ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চিনির বস্তা লুকিয়ে রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৯, ১ ফেব্রুয়ারি ২০২৩
চিনির বস্তা লুকিয়ে রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকায় কয়েকটি ব্যবসার প্রতিষ্ঠানে চিনির বস্তা লুকিয়ে রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদফতর।

বুধবার দুপুরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সেলিম জানান, অভিযানের সময় মূল্য তালিকা না থাকা এবং দোকানে চিনি লুকিয়ে রাখার অভিযোগে দুই মুদি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অন্যান্য দোকানে মূল্য তালিকা ও পণ্যের সঠিক দাম নির্ধারণের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেছেন তিনি।

Advertisement

মোহাম্মদ সেলিম জানান, সারা দেশের মতো রাজশাহীতেও চিনির বাজার মনিটরিং করা হচ্ছে। কোনো ব্যবসায়ী দাম বেশি রাখলে সরকারি নির্দেশনা মতো তাদেরকে জরিমানা করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!