ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক মামলায় ৮ রোহিঙ্গার যাবজ্জীবন

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৬, ৩১ জানুয়ারি ২০২৩
মাদক মামলায় ৮ রোহিঙ্গার যাবজ্জীবন
ফাইল ফটো

কক্সবাজারে মাদক মামলায় আট রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৫ এর বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- মোহাম্মদ ধইল্ল্যা, রবি আলম, মোহাম্মদ আলম, মোহাম্মদ শফিকুল, মোহাম্মদ নুর, নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন। তারা আটজনই রোহিঙ্গা নাগরিক।

Advertisement

আদালতের পিপি ফরিদুল আলম বলেন, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে সন্দেহভাজন একটি মাছ ধরার ট্রলার দেখে থামার জন্য নির্দেশ দেন কোস্টগার্ড সদস্যরা। এতে ট্রলারটির চালক পালানোর চেষ্টা করলে আটজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় একই বছরের ১৯ সেপ্টেম্বর টেকনাফ থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন কোস্টগার্ডের এক সদস্য। ২০২০ সালের ২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা। ২০২১ সালের ১৮ মার্চ তাদের বিচার শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে সোমবার মামলার রায় দেন বিচারক।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!