ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৪, ৩১ জানুয়ারি ২০২৩
নান্দাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

য়মনসিংহের নান্দাইলে ট্রাকচাপায় জুহান নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার বীরবেতাগৈর ইউপির মধুপুর দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের হাটশিরা বাজার সংলগ্ন মল্লিকবাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত জুহান ময়মনসিংহ সদর উপজেলার পুলিশ লাইন কাশর মহল্লার মৃত রহমত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রাস্তার ওপর একটি মরদেহ ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। 

Advertisement

নান্দাইল মডেল থানার এসআই আ. কাদির জানান, জুহান মোটরসাইকেল চালিয়ে মধুপুর বাজারের দিকে যাচ্ছিলেন। একটি ট্রাক বিপরীত দিক থেকে দেওয়ানগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে ট্রাকেটি মোটরসাইকেলকে চাপা দিলে চালক নিহত হন। এ ঘটনায় ট্রাক চালক নূরুল ইসলামকে আটক করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!