সোমবার রাতে মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভুট্টুর আম বাগানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
.png)
মান্দা থানার ওসি নুর-এ আলম সিদ্দিকী বলেন, তেঁতুলিয়া ইউনিয়নের একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।