ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফিরছিলেন বাড়ি, পথেই ট্রাকচাপায় নিথর ভ্যানচালক

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৭, ৩১ জানুয়ারি ২০২৩
ফিরছিলেন বাড়ি, পথেই ট্রাকচাপায় নিথর ভ্যানচালক
ফাইল ছবি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাকচাপায় লাল্টু মিয়া নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে উপজেলার চাঁদপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাল্টু মিয়া উপজেলার হিতামপুর গ্রামের কলিমুদ্দিনের ছেলে।

জানা যায়, সোমবার রাতে ভাটুই বাজার থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন লাল্টু ভ্যান। এ সময় পথে চাঁদপুর নামক স্থানে এসে পৌঁছলে কুষ্টিয়া থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার এএস আই নজরুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!