সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ মোহাম্মদ শাহাদাত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা।
তিনি জানান, রোববার রাত ৯টার দিকে চট্টগ্রামের জোরারগঞ্জের দূর্ঘাপুর ইউপিস্থ পান্ডা পুকুর পাড় থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
.png)
গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতিকৃত পণ্য সামগ্রী ও ডাকাতিতে ব্যবহৃত অস্ত্রের বিষয়ে স্বীকারোক্তি প্রদান করেন। পরবর্তীতে ফেনীর সোনাগাজীর সমপুর তার অভিযান চালিয়ে একটি এলজি ও ৪ রাউন্ড সীসা কার্তুজ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, তার নামে ফেনী ও সোনাগাজী থানায় ডাকাতি, দস্যুতা, অস্ত্র, ছিনতাই, চুরি ও চেতনানাশক মামলাসহ ১০টি মামলা রয়েছে। বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার সমপুরের মনোয়ারী আলী সওদাগর বাড়ির মাইন উদ্দিনের ছেলে। দীর্ঘদিন যাবত ডাকাতির সঙ্গে তিনি জড়িত।