রোববার বিকেলে রামগঞ্জ পৌরসভার নরিমপুর এলাকায় স্মার্ট একাডেমিতে আয়োজিত মেলা ও চিকিৎসা ক্যাম্পে এসব শিশুর খতনা করা হয়। তুরস্কের হিসার ইন্টারকন্টিনেন্টাল হাসপাতালের ১০ জন চিকিৎসক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিনা রক্তপাত ও ব্যথামুক্ত পদ্ধতিতে সুন্নতে খতনা করেছেন।
এর আগে ৪দিন ব্যাপী টার্কিশ ফুড মেলার আয়োজন করা হয়। মেলায় ৫টি স্টলে টার্কিশ পিজ্জা, বার্গার, বিরিয়ানি, কফি, বাকলাভা ও লুকোমসহ ২০ ধরনের মুখরোচক খাবার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এসব বিদেশি খাবারের সঙ্গে পরিচিত হয়েছেন গ্রামের মানুষগুলো। এ কার্যক্রমের উদ্বোধন করেন রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী। মূলত মেলা উপলক্ষে শিশুদের সুন্নতে খতনা করা হয়েছে।
.png)
স্মার্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, এই আয়োজনে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছি। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত রাখা হবে। এটি দ্বিতীয়বারের মতো আমাদের এ আয়োজন ছিল। এবার ৪ দিনে ২ হাজার ৩০০ শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা করানো হয়েছে। আরো নতুন করে ৯০০ শিশু রেজিস্ট্রেশন করেছে। ভবিষ্যতেও এ কার্যক্রম চলবে।