একইদিন রাতে পূর্ব জোয়ারা শ্রদ্ধানন্দ বিহারে ধর্মীয় রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। ২৭ জানুয়ারি দুপুরে আনুষ্ঠানিকভাবে ঘরে তোলা হয় বুলিকাকে। নতুন এই দম্পতিকে দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।
আকাশ বড়ুয়া জানান, বুলিকার সঙ্গে পাঁচ বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তার। এরপর প্রেম। এক বছর আগে প্রেমের টানে চলে যান থাইল্যান্ড তিনি। সেখানে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নেন। অপরদিকে বুলিকাও একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করার পাশাপাশি এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। এরপর বিয়ে করার সিদ্ধান্ত নেন তারা। বুলিকা তার পরিবারের সঙ্গে আলোচনা করে সংসার জীবন শুরু করার সিদ্ধান্ত নন। অবশেষে উভয় পরিবারের সম্মতিক্রমে বিয়ে করার লক্ষ্যে বাংলাদেশে আসেন বুলিকা।
.png)
আকাশের বাবা তাপস বড়ুয়া জানান, থাইল্যান্ডের মেয়ে বুলিকাকে পুত্রবধূ হিসেবে পেয়ে খুব খুশি তিনি।