ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ক্যান্সারে বাবার মৃত্যু, দাফনের সাড়ে আট ঘণ্টা পর জন্ম নিলো মেয়ে

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৪, ২৮ জানুয়ারি ২০২৩
ক্যান্সারে বাবার মৃত্যু, দাফনের সাড়ে আট ঘণ্টা পর জন্ম নিলো মেয়ে
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা শাহজাহান মনিরের গত বৃহস্পতিবার রাতে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। মৃত্যুর কয়েক ঘণ্টা যেতে না যেতেই তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নেয়া হয় হাসপাতালে। সেখানে তিনি জন্ম দেন ফুটফুটে এক কন্যা সন্তানের।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় শাহজাহান মনিরের মৃত্যু হয়। পরের দিন শুক্রবার বেলা ১১টার দিকে চকরিয়া পৌরসভার দক্ষিণ লক্ষ্যারচর সিকদারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন মাঠে তার জানাজা সম্পন্ন হয়। মরদেহ দাফনের সাড়ে আট ঘণ্টা পর শুক্রবার সন্ধ্যায় চকরিয়া পৌর শহরের একটি হাসপাতালে শাহজাহান মনিরের স্ত্রী রুশনি জান্নাত কন্যা শিশুর জন্ম দেন।

জানা যায়, কয়েক মাস আগে শাহজাহানের লিভার ক্যানসার ধরা পড়ে। বাংলাদেশে কয়েকদিন চিকিৎসার পর তাকে নিয়ে যাওয়া হয় ভারতের হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে কেমোথেরাপি দেওয়ার পরামর্শ দেন। পরে দেশে ফিরে চট্টগ্রামের ক্যানসার বিশেষজ্ঞ আবদুল আউয়ালের তত্ত্বাবধানে ছয়টি কেমোথেরাপি নেন তিনি। তবে অবস্থার অবনতি হলে শাহজাহানকে আবার হায়দ্রাবাদে নেয়া হয়। তবে সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত মঙ্গলবার শাহজাহান দেশে ফেরেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!