শনিবার সকাল দশটার দিকে এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্ট মুলে ফুলবাড়ী থানায় একজন আসামিকে গ্রেফতার করা হয়। সিআর ওয়ারেন্ট মূলে রাজারহাট থানায় দুইজন, নাগেশ্বরী থানায় একজন, ভুরুঙ্গামারী থানায় একজন, কচাকাটা থানায় একজন এবং সিআর সাজা ওয়ারেন্ট মূলে নাগেশ্বরী থানায় একজন, নিয়মিত মামলায় পাঁচজন, ১৫১ ধারায় তিনজনসহ গত ২৪ ঘণ্টায় ১৫ আসামিকে গ্রেফতার করে।
.png)
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন- চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতনসহ শান্তিনবিনষ্টকারী, উগ্রবাদ,সাইবার অপরাধের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।