ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৫, ২৭ জানুয়ারি ২০২৩
ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার
ফাইল ফটো

যশোরের অভয়নগর উপজেলায় ভাতিজার ছুরিকাঘাতে আহত রাজু আহম্মেদ নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শুক্রবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের বাবলাতলা নামক স্থানে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

ঘটনার পর হামলাকারী ভাতিজা রাকিবুল ইসলাম পলাতক রয়েছেন। রাকিবুল ইসলাম প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের জসিম উদ্দিন খোকনের ছেলে। নিহত রাজু আহম্মেদ একই গ্রামের গোলাম নবী মোল্যার ছেলে।

Advertisement

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে রাজু আহম্মেদ তার ভাই জসিম উদ্দিন খোকনের ফ্রিজে আদা বাটা রাখেন। এ সময় খোকনের ছেলে রাকিবুলের সঙ্গে তার চাচা রাজুর আদা বাটা রাখা নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। এদিন সন্ধ্যায় রাজু ঘর থেকে বের হলে রাকিবুল তার বুকে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরিবারের সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় রাজুকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাজুর শারীরিক অবস্থার অবনতি হলে রাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!