জানা গেছে, ব্যাটারিচালিত একটি ইজিবাইক যোগে গোয়ালপাড়া থেকে ঝিনাইদহের শহরের দিকে যাচ্ছিলেন অজ্ঞাত ওই যুবক। পথে ঘোড়ামারা এলাকায় এলে মাগুরাগামী একটি যানবাহন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়।
ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
.png)