বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ৫২ বছর বয়সী সুফিয়া চিলা গ্রামের শাহজাহান হাওলাদারের স্ত্রী। তিনি দুই মেয়ের মা ছিলেন।
স্বজনদের বরাত দিয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে দুপুরে বিষপান করেন সুফিয়া। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
.png)