ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোটরসাইকেল নিয়ে পালাতে গিয়ে পথেই নিথর হলেন চোর

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৩, ২৫ জানুয়ারি ২০২৩
মোটরসাইকেল নিয়ে পালাতে গিয়ে পথেই নিথর হলেন চোর
ফাইল ছবি

নীলফামারীতে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় অটোরিকশার ধাক্কায় হাসান গাটু নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার সকালে সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের শালহাটি বাজারের খাটামারী পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান একই উপজেলার সোনারায় কাচারিপাড়া ভোবানিড় এলাকার আব্দুর রশিদের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে একটি মোটরসাইকেল চুরি করে পালাচ্ছিলেন হাসান। শালাহাটি বাজারের খাটামারী পুল এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি অটোরিকশা। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, হাসান একজন পেশাদার চোর। তিনি বিভিন্ন মামলায় একাধিকবার গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে আদালতে ১৩টি মামলা চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!