ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় ছুরিকাঘাতে নিথর যুবক

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩২, ২৫ জানুয়ারি ২০২৩
নওগাঁয় ছুরিকাঘাতে নিথর যুবক
ফাইল ছবি

নওগাঁয় দুর্বত্তের ছুরিকাঘাতে ইমন হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বোয়ালিয়া ইউনিয়নের কছিমের মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ইমন হোসেন ওই ইউনিয়নের ভবানিপুর গ্রামের চা দোকানি সাইদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, বগুড়ার সান্তাহার থেকে ইমন হোসেন মোটরসাইকেলযোগে বোয়ালিয়া ইউনিয়নের কছিমের মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাত যুবক সেখানে এসে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে তিনি মারা যান। তবে কী কারণে তাকে ছুরিকাঘাত করা হয়েছে তা জানে না স্থানীয়রা।

Advertisement

নওগাঁ সদর থানার ওসি (অপারেশন) আব্দুল গফুর বলেন, যুবক ইমন হোসেনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহ হাসপাতালে আছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি কেউ। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!