ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিপন্ন প্রজাতির ভাল্লুক পাচারকালে আটক ১

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৭, ২১ জানুয়ারি ২০২৩
বিপন্ন প্রজাতির ভাল্লুক পাচারকালে আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় পাচারকালে বিপন্ন প্রজাতির দুইটি ভাল্লুক শাবক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দীপক দাশ নামে একজনকে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। এর আগে, শুক্রবার চকরিয়ার পানখালী গ্রাম থেকে ভাল্লুক শাবক দুইটি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার জানান, বিপন্ন প্রজাতির এশিয়ান দুইটি ভাল্লুক শাবক পাচারের জন্য একটি বাড়িতে লুকিয়ে রাখার খবর পায় পুলিশ। এর সূত্র ধরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পানখালী এলাকার দীপক দাশের বাড়ি থেকে শাবক দুইটি উদ্ধার করা হয়। একইসঙ্গে দীপক দাশকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত দীপক স্বীকার করেছেন তিনি বন্যপ্রাণী পাচারের একটি আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত। দীর্ঘদিন তিনি চকরিয়া থেকে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী পাচার করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!