ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

একসঙ্গে জীবন দিলেন স্বামী-স্ত্রী

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০০, ২১ জানুয়ারি ২০২৩
একসঙ্গে জীবন দিলেন স্বামী-স্ত্রী
ফাইল ছবি

বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে একসঙ্গে আত্মহত্যা করেছেন স্বামী-স্ত্রী। শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তারা মারা যান।

মৃতরা হলেন- উপজেলার হাজীপুর গ্রামের ২২ বছর বয়সী জিসান ও তার স্ত্রী ১৮ বছরের ফারজানা আক্তার মিম। নিজ বাড়িতেই তারা গ্যাস ট্যাবলেট সেবন করেন।

ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এএসআই রকিবুল হাসান বলেন, শুক্রবার স্ত্রীকে সঙ্গে নিয়ে একই উপজেলার শুভগাছা গ্রামে শ্বশুরবাড়িতে যান জিসান। সেখানে শ্বশুরের কাছে কিছু টাকা চান তিনি। তবে টাকা না দিয়ে দুজনকে অপমান করেন শ্বশুর। পরে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরেন স্বামী।

তিনি বলেন, বাড়ি ফিরে অভিমানে গ্যাস ট্যাবলেট সেবন করেন জিসান ও মিম। এতে দুজনই অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্বজনরা। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকে শজিমেক হাসপাতালে পাঠান চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মারা যান মিম। এর ১৫ মিনিট পর জিসান মারা যান।

শেরপুর থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার বলেন, স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় বগুড়া সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!