[ দেশজুড়ে ]
নোয়াখালীতে সাড়ে ৭ কোটি টাকার কারেন্ট জাল উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ২২ লাখ মিটার নতুন কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার জাহাজমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে জালগুলো উদ্ধার করা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে উপজেলার জাহাজমারা বাজার এলাকার ৩টি গুদামে অভিযান চালিয়ে ২২ লাখ মিটার নতুন কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৭০ লাখ টাকা। তবে অভিযানকালে গুদামের প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা এম আজহারুল ইসলাম। পরে আটককৃত জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!