ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাংনী সীমান্তে ফেনসিডিলসহ যুবক আটক

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৯, ১৭ জানুয়ারি ২০২৩
গাংনী সীমান্তে ফেনসিডিলসহ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত থেকে চার বোতল ফেনসিডিলসহ জিহাদ হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার দুপুরের দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩৮/৪ এস হতে ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুলবাড়িয়া গ্রামের বারিশা মোড় নামক স্থান থেকে তাকে ফেনসিডিলসহ আটক করা হয়। আটক জিহাদ হোসেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

জানা গেছে, ৪৭ বিজিবির তেঁতুলবাড়িয়া ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার মশিউর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও দুটি সিম জব্দ করা হয়েছে।

বিজিবির তেঁতুলবাড়িয়া ক্যাম্পের অধিনায়ক নায়েক সুবেদার মশিউর রহমান বলেন, ফেনসিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চার বোতল ফেনসিডিলসহ জিহাদকে আটক করা হয়। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদক আইনে মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!