[ দেশজুড়ে ]
সড়কে উঠতেই ট্রাকচাপা, প্রাণ গেল নারীর
ফাইল ছবি
গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তা পার হতে গিয়ে মিনি ট্রাকচাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার ভোরে কাশিয়ানী-বোয়ালমারী সড়কের খায়েরহাট বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ওসি মো. ফিরোজ আলম। তিনি বলেন, ভোরে ওই নারী খায়েরহাট বেলতলা এলাকায় কাশিয়ানী-বোয়ালমারী সড়ক পার হচ্ছিলেন। এ সময় বোয়ালমারীগামী একটি মিনি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!