ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৬, ৩১ ডিসেম্বর ২০২২
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি

মধ্যরাতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ হওয়াতে মাঝ নদীতে দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রয়েছে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দীন।

তিনি জানান, প্রতিদিনই সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এদিকে গত কয়েক দিন ধরেই কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। ফেরি বন্ধ থাকছে ঘণ্টার পর ঘণ্টা। তবে পদ্মা সেতু চালু হবার পর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশিরভাগ যানবাহন পদ্মা সেতু ব্যবহার করার কারণে চাপ কমেছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। ফলে ফেরি বন্ধ থাকলেও আগের মতো যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয় না। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!