ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ইউপি ভবনে পেট্রল বোমা হামলা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০২, ২৯ ডিসেম্বর ২০২২
ইউপি ভবনে পেট্রল বোমা হামলা
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ ভবনে সচিবের কক্ষে হামলা ও লুটপাটের ঘটনার আড়াই মাস পর এবার ওই ইউনিয়ন পরিষদ ভবনে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে কে বা কারা এই নাশকতা করার চেষ্টা করে। তবে সেই পেট্রল বোমায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির চেয়ারম্যান আব্দুল হক জানান, গত ১২ অক্টোবর বিকেলে অত্র ইউনিয়ন পরিষদ ভবনে সচিবের কক্ষে একদল দুর্বৃত্ত হামলা ও মারধরে গ্রাম পুলিশসহ কয়েকজনকে আহত ও লুটপাটের ঘটনা ঘটায়। এ ঘটনায় থানায় তুষার আহমেদ, রাফি সরকার, সাকিল ও বিপ্লবসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এর আড়াই মাস পর গত বুধবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা এবার ওই ইউনিয়ন পরিষদ ভবনের বারান্দাসহ কয়েকটি স্থানে লক্ষ্য করে পরপর ৪টি পেট্রল বোমা নিক্ষেপ করে। এতে ইউপি ভবনের দেওয়াল পুড়ে যায় তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি কিংবা কেউ আহত হননি।

পেট্রল বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইউনিয়ন পরিষদ ভবনের নৈশ্য প্রহরী গ্রাম পুলিশ মনোরঞ্জন জানান, রাত আনুমানিক দেড়টায় বিস্ফোরণের শব্দ শুনে ঘুম থেকে জেগে ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ পুলিশকে অবহিত করি।

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!