ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ওভারটেকিং করতে গিয়ে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, আহত ৩০

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৮, ২৭ ডিসেম্বর ২০২২
ওভারটেকিং করতে গিয়ে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষ, আহত ৩০
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ওভারটেকিং করতে গিয়ে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, সকালে ওভারটেকিং করতে গিয়ে ধামরাইয়ের বালিথায় ঢাকা থেকে আরিচাগামী কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রীসহ অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, আরিচাগামী কাভার্ডভ্যানটি দ্রুতগতিতে ওভারটেকিং করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এতে কাভার্ডভ্যানের চালককেও আহত হয়েছে। তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!