ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ডেঙ্গুতে আরো ২ মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫১, ২৬ ডিসেম্বর ২০২২
চট্টগ্রামে ডেঙ্গুতে আরো ২ মৃত্যু
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে মশাবাহিত এ রোগে মারা গেছেন সাতজন।

সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া দুজন হলেন- নগরের সদরঘাট এলাকার বাসিন্দা সাবরিনা সুলতানা ও বাকলিয়া এলাকার বাসিন্দা আবদুল গণি।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সাবরিনা ও শনিবার আবদুল গণি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সোমবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৩০ জনের ডেঙ্গু শনাক্ত হয়। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৩৯৭ জনের। এছাড়া মারা গেছেন ৪০ জন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!