ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১১, ২৬ ডিসেম্বর ২০২২
উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত 
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা নেতা (মাঝি) নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ হোসেন ক্যাম্প ১৮ এর ব্লক-৮ এর মোহাম্মদ শফিকের ছেলে। 

সোমবার সকাল ১১ টার দিকে বালুখালী ক্যাম্প ১৮ ইস্টে এ হত্যাকাণ্ড ঘটে। ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতের ছোট ভাই নুর হাশেম জানান, সকালে তার ভাই বাড়ির পাশে বসে ছিলেন। হঠাৎ সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোহাম্মদ হোসেন ঐ ক্যাম্পের হেড মাঝি (নেতা)  হিসেবে দায়িত্বরত ছিলেন।

সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘাতকদের ধরতে কাজ করছে পুলিশ। মরদেহ কক্সবাজার সদর  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!