ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৯, ২৬ ডিসেম্বর ২০২২
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত
ফাইল ফটো

ঘন কুয়াশার কারণে ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। ফলে মহাসড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
 
সোমবার সকালে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন  বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ট্রাকচালক মজিবর রহমান বলেন, ভোর থেকেই প্রচুর কুয়াশার কারণে রাস্তাঘাটে একেবারে কিছুই দেখা যাচ্ছে না। এ কারণে মহাসড়কের একপাশে ট্রাক রেখে বসে আছি। তাছাড়া শুনলাম ঘাটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কখন যে নদী পার হতে পারব বুঝতে পারছি না।
 
দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে আমরা ফেরি চলাচল ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত বন্ধ রেখেছিলাম।

পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলে ১৩টি ফেরি চলাচল করছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!