ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুমিল্লায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৫, ২৫ ডিসেম্বর ২০২২
কুমিল্লায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবিতে মুন্না

কুমিল্লায় অটোরিকশার ধাক্কায় আবু নাছের মুন্না নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার বিকেল পৌনে ৫টার দিকে নগরীর এথনিকা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু নাছের মুন্না নগরীর কাপ্তানবাজার এলাকার মো. জুলফু মিয়ার ছেলে।

মুন্নার প্রতিবেশী রাকিব উদ্দিন বলেন, মুন্নার ঘোড়ার গাড়ি ছিল। শহরের সবাই তাকে টমটম মুন্না নামে চিনতেন। নগরীর কান্দিরপাড়ে তার হার্ডওয়্যারের দোকান ছিল। দুপুরের খাওয়া-দাওয়া ও বিশ্রাম শেষে তিনি দোকানের উদ্দেশে বাসা থেকে বের হন। মোটরসাইকেলযোগে মুন্না এথনিকা স্কুলের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এ সময় অটোরিকশাটি তাকে চাপা দেয়। স্থানীয়রা মুন্নাকে উদ্ধার করে হাসপাতালে নিলে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোরশেদ বলেন, দুর্ঘটনার বিষয়ে খবর নেয়ার চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!