[ দেশজুড়ে ]
ঘরে বসে বোমা বানাচ্ছিলেন খালাসি, বিস্ফোরণে উড়ে গেল টিনের চাল
ফাইল ছবি
শরীয়তপুরের জাজিরায় বোমা বানানোর সময় বিস্ফোরণে ইমরান খালাসি ২৭ বছর বয়সী এক যুবক আহত হয়েছেন। একই সঙ্গে উড়ে যায় তার ঘরের টিনের বেড়া-চাল।
বুধবার দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধপুরিয়া কাচারি কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ইমরান একই গ্রামের শামচু খালাসির ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে বিক্রির জন্য বোমা তৈরি বানাচ্ছিলেন ইমরান। বুধবার দুপুরেও নিজ ঘরে বসে বোমা বানাচ্ছিলেন তিনি।
এ সময় বোমা বিস্ফোরণে ইমরানের চোখ-মুখ, বুক ও শরীরের বিভিন্ন অংশে জখম হয়। একই সঙ্গে তার ঘরের টিনের বেড়া ও চাল উড়ে যায়। পরে স্বজনরা ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থল থেকে বোমা তৈরির বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!