[ দেশজুড়ে ]
পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাকের ধাক্কায় আফছার আলী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার বিটিসির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আফছার আলী লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বেত গ্রামের আবদুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আফছার আলী মোটরসাইকেলযোগে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীর মহেশপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
পলাশবাড়ী থানার এসআই রেজাউল করিম বলেন, নিহত আফসার আলীর কাছে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। লাশ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেয়া হয়েছে। আত্মীয়-স্বজন আসলে আইনি প্রক্রিয়ায় লাশ হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!