[ দেশজুড়ে ]
তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
ফাইল ছবি
উত্তরের হিমেল হাওয়া ও কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস ও কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।
মঙ্গলবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।
তিনি বলেন, সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টা সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে। এর বাইরেও দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
তিনি আরো বলেন, আগামী ২৪ ঘণ্টা সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমবে। তবে প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!