[ দেশজুড়ে ]
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রেনে কাটা পড়ে হোসেন আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে নাচোল রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসেন আলী নাচোলের গুঠইল গ্রামের সাইফুদ্দিনের ছেলে।
এ বিষয়ে আমনুরা জিআরপি পুলিশ ফাঁড়ির এসআই আতোয়ার বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত হোসেন আলী কানে কম শুনতেন। এ বিষয়ে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁপাইনবাবগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!