[ দেশজুড়ে ]
লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ফাইল ফটো
ভোলার লালমোহন উপজেলায় বাথরুম থেকে নূরজাহান বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের রায়রাবাদ গ্রামের ইউনূছ খনকার বাড়ির বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়। নূরজাহান একই বাড়ির কবিরের স্ত্রী।
লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, ঐ গৃহবধূর সঙ্গে তার স্বামী কবিরের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে আদালতে মামলা ছিল। এ কারণে নূরজাহান তার বাবার বাড়িতেই থাকতেন। তবে শনিবার সন্ধ্যায় বাথরুমে গিয়ে নূরজাহানের শাশুড়ি তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!