ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে লাখ টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার দুই 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৮, ১৫ ডিসেম্বর ২০২২
মানিকগঞ্জে লাখ টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার দুই 
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে এক লাখ টাকার হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। 

বৃহস্পতিবার সন্ধায় ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে  বুধবার বিকেল সারে পাঁচটার দিকে সদর থানার বেওথা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, সদর থানার বান্দুটিয়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে ইজ্জত আলী ও সিরাজগঞ্জ জেলার শাহজাতপুর থানার বেলতৈল গ্রামের মৃত আবু বক্করের ছেলে মো. জিলকত। তিনি মানিকগঞ্জে সদর থানার জয়রা পারভিনের বাড়ীর ভাড়াটিয়া। 

জেলা ডিবির ইর্নচাজ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর থানার মানিকগঞ্জ - হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের বেউথা এলাকা থেকে মো.ইজ্জত আলী ও জিলকতকে দশ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য এক লাখ টাকা। আসামি ইজ্জত আলীরবিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ব্যাপারে মানিকগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!