[ দেশজুড়ে ]
মানিকগঞ্জে হেরোইনসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জে হেরোইনসহ মোশারফ হোসেন মোশা নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার দুপুরে সদর হাসপাতালের উত্তর পাশের গেইটের কাছ থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোশারফ মানিকগঞ্জ সদর উপজেলার কাফাটিয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য এক লাখ টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!