ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 

পঞ্চগড় প্রতিনিধি 
প্রকাশিত: ১০:১৯, ১২ ডিসেম্বর ২০২২
আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 
ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আরো কমেছে তাপমাত্রা। সোমবার সকাল ৯টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা সারাদেশের মধ্যে সর্বনিম্ন। গতকাল রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রা অনেকটা কমেছে। দুইদিন ধরে ১২ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। দিনের তাপমাত্রাও অনেকটা কমেছে। রোববার বিকেল ৩টার দিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, দুইদিন ধরে তাপমাত্রা ১২ ডিগ্রির নিচে রেকর্ড হচ্ছে। সোমবার সকাল ৯টার দিকে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রাও অনেকটা হ্রাস পেয়েছে।

এদিকে ঠাণ্ডা বাড়ায় জ্বর, সর্দি-কাঁশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা রোগে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন রোগীরা। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত শতাধিক রোগী চিকিৎসা নিতে আসছেন। এরমধ্যে বেশিরভাগই শিশু ও বয়স্ক।

চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তনের কারণে রোগীর চাপ বেড়েছে। এমনিতে শীত মৌসুমে আবহাওয়া শুষ্ক থাকায় বাতাসে জীবাণুর পরিমাণ বেড়ে যায়। শীতজনিত রোগ হিসেবে সর্দি-কাঁশি, শ্বাসকষ্ট বেশি হয়ে থাকে। আর শিশু ও বয়োজ্যেষ্ঠরা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হয়। তাই এ সময়টাতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে পারলে কিছুটা হলেও সুরক্ষা মিলবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!