ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফিরছিলেন বাড়ি, পথেই ব্রিজের ভাঙা পাটাতনে আটকে গেল বৃদ্ধের পা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩১, ১২ ডিসেম্বর ২০২২
ফিরছিলেন বাড়ি, পথেই ব্রিজের ভাঙা পাটাতনে আটকে গেল বৃদ্ধের পা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে বাজার থেকে ফেরার পথে বেইলি ব্রিজের ভাঙা অংশে পা আটকে গেছে সৈয়দুল হক নামে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধের। খবর পেয়ে দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করেছে হাটহাজারী ফায়ার সার্ভিস।

রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গহিরা ইউনিয়নে ইছাপুর সড়কের ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার গহিরা ইউনিয়নের জেবল সৌদাগর বাড়ির বাসিন্দা।

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সাদেক হাসান বলেন, আমরা ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেছি। তিনি স্বাভাবিক আছেন। প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উদ্ধারের পর তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন জানান, ২০০০ সালের দিকে ব্রিজটি তৈরি করা হয়েছিল। এর আগেও কয়েকবার ঐ ব্রিজের পাটাতন ভেঙেছে। ভাঙা অংশে এ ধরনের দুর্ঘটনা এর আগেও কয়েকবার হয়েছে। এমনকি কয়েকবার আটকে গিয়েছিল অটোরিকশার চাকাও।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!