ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মরল ছোট্ট আফিয়া 

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৫, ১১ ডিসেম্বর ২০২২
নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মরল ছোট্ট আফিয়া 
ফাইল ছবি

মাদারীপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আফিয়া আক্তার নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পাঁচখোলা গ্রামে এ ঘটনা ঘটে। আফিয়া ওই এলাকার আশরাফুল শেখের মেয়ে।

জানা যায়, মা-বাবার সঙ্গে ঢাকায় বসবাস করতো আফিয়া। কয়েকদিন আগে পরিবারের সঙ্গে ঢাকা থেকে নানার বাড়ি পাঁচখোলা গ্রামে বেড়াতে আসে সে। সকালে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় আফিয়া। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করেন। দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মাদারীপুর সদর মডেল থানার এসআই)কামরুল ইসলাম জানান, সকালে শিশুটি পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে হাসপাতালে আছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!