ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৮, ৯ ডিসেম্বর ২০২২
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
ছবি: সংগৃহীত

রংপুরে ট্রাকের ধাক্কায় রাকিবুল ইসলাম হাসান নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার সকালে নগরীর হারাগাছ-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাকিবুল ইসলাম হাসান রংপুর সিটি করপোরেশনের সৎবাজার চাদকুঠি গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। তিনি সাহেবগঞ্জ কারিগরি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

হারাগাছ থানার ওসি রেজাউল করিম জানান, সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল চালিয়ে রংপুর বাড়ি ফিরছিলেন রাকিবুল। এসময় হারাগাছ-রংপুর সড়কের বাহারকাছনা এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে তার মোটরসাইকেলটি। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!