ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৯, ৩ ডিসেম্বর ২০২২
কর্মস্থলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলায় ট্রাকের ধাক্কায় সাজ্জাদ হোসেন পিন্টু ও শারমিন খাতুন নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শনিবার সকালে দিকে ভেড়ামারা উপজেলার ১২ মাইল বাহিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাজ্জাদ হোসেন পিন্টু ও শারমিন খাতুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করতেন। 

ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেলে করে বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন সাজ্জাদ ও শারমিন। এ সময় উপজেলার ১২ মাইল বাহিরচর এলাকায় পৌঁছলে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান আরোহী পিন্টু ও শারমিন। তবে ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!