[ দেশজুড়ে ]
আখাউড়ায় গাঁজাসহ আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ তিন কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন- আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের মলাই চৌধুরীর ছেলে ইকবাল চৌধুরী, মানিকগঞ্জ জেলার নুরুল ইসলামের ছেলে তারেক হাসান এবং নেত্রকোণা জেলার জামাল উদ্দিনের ছেলে মামুন মিয়া।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়ার রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গাঁজাসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আখাউড়া থানার ওসি মো. আসাদুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!