ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভৈরবে ৮৪ কেজি গাঁজাসহ আটক ২

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৮, ৩০ নভেম্বর ২০২২
ভৈরবে ৮৪ কেজি গাঁজাসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ৮৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

বুধবার ভোরে ভৈরবের ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকার ফকির মিয়ার ছেলে মো. রিয়াদ এবং নরসিংদীর রায়পুরা উপজেলার পিরিজকান্দি এলাকার লাল মিয়ার ছেলে জাকির হোসেন।

ভৈরব র‍্যাব ক্যাম্প বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-২ এর একটি টিম বুধবার ভোরে ভৈরবের নাটালের মোড় এলাকায় মাইক্রোবাসসহ মাদক কারবারি জাকির ও রিয়াদকে আটক করে। এ সময় গাড়িটি তল্লাশি করে ৮৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!