ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুই ফার্মেসি জরিমানা গুনলো আড়াই লাখ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৮, ২৮ নভেম্বর ২০২২
দুই ফার্মেসি জরিমানা গুনলো আড়াই লাখ
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরে শ্রীপুরে মাওনা চৌরাস্তায় ওষুধের মোড়কে রেজিস্ট্রেশন বিহীন (D.A.R) ও (ম্যানু ফ্যাকচারিং অথরাইজেন (M.I)  না থাকার অভিযোগে দুই ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে ঔষধ প্রশাসন অধিদফতরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

অভিযানে শিল্পী মেডিকেল হলকে ৩০ হাজার ও শ্যামলী ড্রাগ হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই দুটি দোকান থেকে আড়াই লাখ টাকার ওষুধ জব্দ করা হয়।

ঔষধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মো. আহসান হাবিব বলেন, ঔষধ আইন-১৯৪০ এর ১৭/২৭ ধারায় দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি দোকান থেকে আড়াই লাখ টাকার অনুমোদনহীন ও বিদেশি ওষুধ জব্দ করে তা পুড়িয়ে নষ্ট করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!