ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফরিদপুরে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৭, ২৩ নভেম্বর ২০২২
ফরিদপুরে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি

ফরিদপুরের সালথা উপজেলায় নসিমনের ধাক্কায় জিহাদ মোল্যা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বন্যা আক্তার এবং সোহেল শেখ নামে আরো দুইজন আহত হয়েছেন। 

বুধবার দুপুর দেড়টার দিকে ফরিদপুর-সালথা সড়কের কসবাগট্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ মোল্যা ফরিদপুর সদর উপজেলার ঘোড়াদহ গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ফরিদপুর থেকে আসা মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন ধাক্কা দেয়। এতে তিনজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেল চালক জিহাদ মোল্যার মৃত্যু হয়।

এ বিষয়ে সালথা থানার ওসি শেখ সাদিক জানান, দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এছাড়া আহত বাকি দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!