ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুমিল্লায় কাভার্ডভ্যান ছিনতাই ক‌রে পালানোর সময় আটক ৩

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৩, ২২ নভেম্বর ২০২২
কুমিল্লায় কাভার্ডভ্যান ছিনতাই ক‌রে পালানোর সময় আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার দেবিদ্বারে গা‌র্মেন্টস পণ‌্য বোঝাই কাভার্ডভ্যান ছিনতাই ক‌রে পালা‌নোর সময় চালকসহ তিনজনকে আটক ক‌রে‌ছে পুলিশ।

আটককৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার রাতে উপজেলার দেবিদ্বার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুরছাপ এলাকা থেকে ২৫ লাখ টাকার গার্মেন্টস পণ্যসহ কাভার্ডভ্যানটি উদ্ধার করে তারা। আটককৃতরা হলেন- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার মহিষচরনি গ্রামের আবদুল মজিদ মিয়ার ছেলে কাভার্ডভ্যানের চালক মো. মহিদুল ইসলাম, দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুরপুর গ্রামের ইব্রাহীম খলিল মিয়ার ছেলের মো. আল আমিন, বুড়িচং উপজেলার দক্ষিণ ভারেল্লা ইউনিয়নের বাহিরী পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রহুল আমিন।

জানা যায়, আশুলিয়ার পলমল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আয়েশা ক্লোথিং লিমিটেড নামক ফ্যাক্টরির কাভার্ডভ্যানটি রোববার সন্ধ্যা ৭টার দিকে রফতানিযোগ্য গার্মেন্টস সামগ্রী নিয়ে চট্টগ্রামের কেডিএস কন্টেইনার ডিপোর উদ্দেশে রওয়ানা হয়। গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নুরমানিকচর এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানের চালক মো. মহিদুল ইসলাম হেলপার বেলাল হাওলাদারকে কাভার্ডভ্যানটি নিয়ে সামনে যাওয়ার জন্য বলে গাড়ি থেকে নেমে যান। বেলাল গাড়িটি নিয়ে নুর মানিক চর এলাকায় গিয়ে অপেক্ষা করতে থাকেন। এ সময় চালক মহিদুল ইসলামের নেতৃত্বে চার থেকে পাঁচজন লোক এসে দেশীয় অস্ত্রের মুখে হেলপার বেলাল হাওলাদার এবং তার সঙ্গে থাকা বেলায়েত হোসেনকে মারধর করে জোরপূর্বক গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যান।

বেলাল হাওলাদার এবং বেলাল হোসেন এ বিষয়ে গার্মেন্টস মালিক পক্ষ ও টহল পুলিশকে জানালে দেবিদ্বার থানা পুলিশ ছিনতাই হওয়া কাভার্ডভ্যানটি উপজেলার সুলতানপুর ইউনিয়নের কুরছাপ এলাকা থেকে উদ্ধার।

দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান, কভার্ডভ্যান চালক পূর্ব পরিকল্পিতভাবে প্রায় ২৫ লাখ টাকার মালামাল ছিনতাই করে পালানোর সময় দুই সহযোগীসহ আটক হন। কভার্ডভ্যানে থাকা পণ্য দ্রুত রফতানিযোগ্য গার্মেন্টস মালামাল হওয়ায় সেগুলো মালিক পক্ষ নিয়ে যায়। আটককৃত তিনজনকে মঙ্গলবার দুপুরে আদালতের মধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুমিল্লা
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!