ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পেঁয়াজের কেজি ২৩ টাকা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৫, ১৪ নভেম্বর ২০২২
পেঁয়াজের কেজি ২৩ টাকা
ফাইল ছবি

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে দেশীয় পেঁয়াজের দাম কমেছে কেজি প্রতি ৫ টাকা। যা গত সপ্তাহে প্রকারভেদে বিক্রি হয়েছে ২৫-৩০ টাকা দরে। এখন সেই পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হচ্ছে ২৩-২৪ টাকায়। দাম কমায খুশি সাধারণ ক্রেতারা।

সোমবার হিলি বন্দরে পেঁয়াজ কিনতে আসা আব্দুর রহমান বলেন, বর্তমানে বন্দরে পেঁয়াজের দাম কমতির দিকে রয়েছে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম ১২-১৩ টাকার মতো কমেছে। গত সপ্তাহে যে পেঁয়াজ প্রকারভেদে ৩৫-৩৯ টাকা উঠে গিয়েছিল, তা কমতে কমতে এখন ২৩-২৭ টাকায় নেমেছে।

পেঁয়াজ ব্যবসায়ী সেলিম হোসেন বলেন, সম্প্রতি ভারতে ইন্দোর ও নাসিক জাতের নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। এতে ভারতের বাজারে পেঁয়াজের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। এছাড়া নতুন পেঁয়াজ আসায় পুরনো পেঁয়াজগুলো কম দামে ছেড়ে দিচ্ছেন কৃষকরা। 
 
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহের প্রথম থেকেই বন্দর দিয়ে আমদানি কিছুটা বেড়েছে। গত সপ্তাহে যেখানে ১০-১৫ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছিল বর্তমানে তা বেড়ে ১৫-২৫ ট্রাকে দাঁড়িয়েছে।  পেঁয়াজ আমদানি হচ্ছে। বন্দর দিয়ে গতকাল রবিবার ২৪টি ট্রাকে ৬৪৬ টন পেঁয়াজ আমদানি হয়। 

তিনি আরো বলেন, এর আগে শনিবার বন্দর দিয়ে ১৮টি ট্রাকে ৫২৬ টন আমদানি হয়েছিল। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: পেঁয়াজ হিলি
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!