ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝিনাইদহে রুপার গহনা-ফেনসিডিলসহ আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ১০ নভেম্বর ২০২২
ঝিনাইদহে রুপার গহনা-ফেনসিডিলসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ রুপার গহনা ও ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মহেশপুরের বজরাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মহেশপুরের বৈচিতলা এলাকার আনসার আলীর ছেলে বিল্লাল হোসেন এবং ঢাকা উত্তরা থানার দিয়াবাড়ী এলাকার আফসার উদ্দিনের ছেলে সাব্বির হোসেন।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দিন জানান, সকালে গোয়েন্দা পুলিশের একটি টিম মহেশপুর উপজেলার বজরাপুর এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় মহেশপুর থেকে ঢাকাগামী ও স্থানীয় রুটের যাত্রীবাহী বাসে তল্লাশি করা অবস্থায় একটি বাস থেকে পালানোর চেষ্টা করেন বিল্লাল হোসেন। তাকে আটক করে তার দেহ তল্লাশি করে এক কেজি ১২৯ গ্রাম রুপার গহনা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৬৭ হাজার টাকা।

তিনি আরো জানান, একই সময় অপর একটি বাসে তল্লাশি করে সাব্বিরকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক ও চোরাচালান আইনে মামলা করে থানায় সোপর্দ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!