ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছাদ বাগানে এডিসের উৎস, ৭ ভবন মালিককে জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০২:০০, ১০ নভেম্বর ২০২২
ছাদ বাগানে এডিসের উৎস, ৭ ভবন মালিককে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরের বায়েজিদে ছাদ বাগানে এডিস মশার উৎস পাওয়ায় সাত ভবন মালিককে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এলাকার কয়েকটি বাসা-বাড়ির ছাদবাগান ও নির্মানাধীন ভবনে অভিযান চালানো হয়। এ সময় ছাদ বাগানে থাকা ফুলের টবে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় সাত ভবন মালিককে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই এলাকায় এডিস মশার উৎসস্থান পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য জনসাধারনের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!