ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বড় ভাইকে কুপিয়ে মারলেন ছোট ভাই 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০৯:০০, ৩ নভেম্বর ২০২২
বড় ভাইকে কুপিয়ে মারলেন ছোট ভাই 
ফাইল ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জে  জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই পুতুল সিঃহকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার রাতে উপজেলার মাধবপুর ইউনিয়ন এর উত্তর মাঝেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, পুতুল সিংহের সঙ্গে তার ছোট ভাই বিপিন সিংহের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বুধবার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বিপিন ও তার ছেলে নিশি সিংহ বড় ভাই পুতুল সিংহের বাড়িতে গিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। 

এ সময় পুতুলের স্ত্রী লক্ষীরাণী সিনহা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে পুতুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

এদিকে, স্ত্রী লক্ষীরাণীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

 কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!